বদমেজাজ কেন ক্ষতিকর
আমাদের সবারই চেনা কিছু মানুষ আছে যারা প্রচণ্ড বদমেজাজী । তাদের সঙ্গে ভালো করে কোন বিশেষ মুহূর্ত শেয়ার করা তো দূর , কোন সাধারণ কথা বললেও তারা অত্যন্ত বিরক্ত হন । বদমেজাজী স্বভাবের সঙ্গে কিছু মানুষের personality' র আরো একটি সমস্যা থাকে যাকে মনোবিজ্ঞানের ভাষায় ' A -Type Personality ' বলে । এক্ষেত্রে এই মানুষটি নিজের বক্তব্যকেই একমাত্র সঠিক বলে মনে করেন । তার কথাই ঠিক,তাকে যতই বোঝানো হোক না কেন ।
আসলে একটু ভালোভাবে তাদের সঙ্গে মিশলে বোঝা যাবে তারা ভিতর থেকে খুবই একা । তাই নিঃসঙ্গ জীবন যাপনই পছন্দ করেন বেশি । কেন তারা এতো নিঃসঙ্গ জীবনকে বেছে নিচ্ছেন সে বিষয়ে জানতে হলে তার পেছনে আসা জীবনটাকে একটু অধ্যয়ন করা দরকার । এই বদমেজাজী স্বভাব সৃস্টি হবার অনেক কারণ থাকতে পারে । এর মধ্যে কিছুটা শারীরিক ও কিছুটা মানষিক । ছোটোবেলা থেকে কোন কঠিন রোগে ভুগতে থাকলে মেজাজ এমনিতেই রুক্ষ হয় ।
শিশুদের বদমেজাজ
অপুস্টিতে ভোগা শিশু যদি পরবর্তী সময়ে সঠিক চিকিৎসা না পায় তাহলে সে বড় হয়ে রুক্ষ ও বদমেজাজী হতে পারে । পেটের গণ্ডগোলে ভোগা যে কোন মানুষের অন্য মানুষদের তুলনায় বদমেজাজী হবার চান্স অনেক বেশি । আসলে আমাদের মুডকে(Mood) শান্ত ও সঠিক পথে চালনা করার জন্য সেরোটোনিন নামের একটি বিশেষ হরমোন কাজ করে যার উৎপত্তি হয় আমাদের পেটের মধ্যে থাকা ক্ষুদ্রান্ত্রে। তাই কঠিন পেটের রোগে ভোগা যে কোন মানুষের ' Mood swing ' হয় অনেক বেশি । আর মানষিক দিকটাকেও উপেক্ষা করা যায় না ।
তথ্যসুত্রঃ ইন্টারনেট
(চলবে)
.jpg)


Comments
Post a Comment